ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গ্লাসে পানি পান করায় যুবককে গুলি করে হত্যা, আহত ৫

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৪, ১৬ নভেম্বর ২০২৩
গ্লাসে পানি পান করায় যুবককে গুলি করে হত্যা, আহত ৫
ছবি: সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীতে গ্লাসে পানি পান করাকে কেন্দ্র করে সোহেল (২৮) নামের এক যুবককে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে এহেছান নামে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বড় মহেশখালীর মগরিয়াকাটা এলাকায় তাকে হত্যা করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত সোহেল বড় মহেশখালীর মগরিয়াকাটা আমতলী গ্রামের উসমানের ছেলে।

Advertisement

পুলিশ জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। অপরাধীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, বুধবার (১৫ নভেম্বর) রাতে বড় মহেশখালী আমতলী দোকানের ভেতর গ্লাসে পানি পান করা নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। বৃহস্পতিবার সকালে ঐ কথা কাটাকাটির জেরে মগরিয়াকাটা আমতলী এলাকায় এহেছান নামের ঐ যুবক প্রকাশ্যে সোহেলকে গুলি করে হত্যা করেন। তাকে বাঁচাতে গিয়ে এ ঘটনায় আরো পাঁচজন আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে মহেশখালী হাসপাতালে পাঠিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!