বুধবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসান দৌলতপুর এলাকার জসিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কান্দিরপাড় ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক দীনেশ চন্দ্র দাশ গুপ্ত।
.png)
তিনি বলেন, স্থানীয় রাজীব খান গ্রুপ এবং মসু গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ ঘটনায় মসু গ্রুপের হাসান ও শাহজাহানকে কুপিয়ে ফেলে যায় রাজীব গ্রুপ। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে হাসানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত জসিমকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে পাঠানো হয়।
হাসানের বন্ধু রাব্বী বলেন, আমরা সংঘর্ষের সময় সেখানে গেলে রাজিব গ্রুপের লোকজন হাসানকে কুপিয়ে হত্যা করে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি সনজুর মোরশেদ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজন নিহত হয়েছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।