ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাসায় ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টা, যুবক গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২২:২০, ১০ নভেম্বর ২০২৩
বাসায় ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টা, যুবক গ্রেফতার
ফাইল ছবি

প্রবাসীর স্ত্রীকে বাসায় ঢুকে কুপিয়ে হত্যার চেষ্টায় জাবেদ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লার মুরাদনগরে নবীপুর পশ্চিম ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত জাবেদের বাড়ি রহিমপুর গ্রামে। হামলার কারণ নিয়ে রহস্যের জট তৈরি হয়েছে।

স্থানীয়রা জানায়, নবীপুর পশ্চিম ইউনিয়নের একটি গ্রামে দুই সন্তান নিয়ে বসবাস করেন এক প্রবাসীর স্ত্রী। গত বুধবার সন্ধ্যায় বাসায় ঢুকে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তার চিৎকার শুনে ছুটে আসেন আশপাশের লোকজন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। হামলায় ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ। থানায় মামলা হয়েছে।

Advertisement

মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, হামলায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। এক যুবককে গ্রেফতার করে শুক্রবার দুপুরে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটানো হয়েছে এবং কারা জড়িত শনাক্তের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কুপিয়ে
লিংক সফলভাবে কপি হয়েছে!