এদিকে দুর্যোগ মোকাবিলায় পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে বৃহস্পতিবার রাতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সেখানে দুর্যোগ মোকাবিলায় সব স্বেচ্ছাসেবী সংগঠনকে মাঠপর্যায়ে কাজ করার কথা বলা হয়েছে। এছাড়াও প্রস্তুত রাখা হয়েছে নিরাপদ আশ্রয়কেন্দ্র এবং পর্যাপ্ত শুকনো খাবার।
.png)
তবে বৃহস্পতিবার সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মানুষ বিপাকে পড়েছেন। আরো ২-৩ দিন এমন আবহাওয়া বিরাজ করার আশঙ্কা রয়েছে। সমুদ্র বন্দরে এরমধ্যে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত ও নদী বন্দরে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
সরেজমিনে দেখা গেছে, কুয়াকাটা সমুদ্র সৈকতে ঢেউয়ের তাণ্ডব চলছে। মাছ শিকার বন্ধ রেখে জেলেরা ট্রলার খাপড়াভাঙ্গা নদীর তীরবর্তী স্থানে রেখে নিরাপদ আশ্রয় নিয়েছেন।