[ দেশজুড়ে ]
চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক দ্রব্যসহ যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে ৩ কেজি ৪২০ গ্রাম গান পাউডারসহ ইসমাইল (২৫) নামে এক যুবককে গ্রেফতার হয়েছে।
গ্রেফতার ইসমাইল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বাগবাড়ীটোলা গ্রামের মফিজুল ইসলামের ছেলে।
রোববার দুপুরে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের এ তথ্য জানানো হয়।
.png)
র্যাব জানায়, নাশকতা সৃষ্টি এবং বর্তমান রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করার জন্য বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য (গান পাউডার) সংরক্ষণ করে রাখা হয়েছে; এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাত ২টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বাগবাড়ীটোলা গ্রামে গ্রেফতারকৃত যুবকের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘরের খাটের নিচে একটি বাজারের ব্যাগে ৩ কেজি ৪২০ গ্রাম বিস্ফোরক দ্রব্য (গান পাউডার) এবং ২ কেজি কয়লা পাওয়া যায়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বিস্ফোরক দ্রব্য
লিংক সফলভাবে কপি হয়েছে!