ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফরিদপুরে আনোয়ারা-মান্নান বেগ কলেজের যাত্রা শুরু

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৮, ১৯ নভেম্বর ২০২৩
ফরিদপুরে আনোয়ারা-মান্নান বেগ কলেজের যাত্রা শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরের চরভদ্রাসনে চর সুলতানপুরে আনোয়ারা-মান্নান বেগ কলেজ নামে নতুন একটি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। এ বছর একাদশ শ্রেণিতে ছাত্রছাত্রী ভর্তির মাধ্যমে শুরু হয়েছে কলেজটির শিক্ষা প্রদান কার্যক্রম। 

শনিবার বিকেলে কলেজ ক্যাম্পাসে সদ্য প্রতিষ্ঠিত কলেজে ভর্তি হওয়া প্রথম ব্যাচের শিক্ষার্থীদের নবীবরণ অনুষ্ঠিত হয়েছে। নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ইসলাম জাহান।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কলেজটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. মহসিন বেগ, চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মেহেদি মোর্শেদ, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) মো. সালাউদ্দিন, অধ্যাপক আব্দুল হামিদ, অধ্যাপক ম. হালিম, অধ্যাপক ইসাহাক মিয়া, আসমা আক্তার মুক্তা ও কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ফরিদপুর জেলা পরিষদের সদস্য মো. ইলিয়াস বেগ নান্নু।

Advertisement

অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। বক্তারা সদ্য প্রতিষ্ঠিত এ শিক্ষা প্রতিষ্ঠানটি চরাঞ্চলের শিক্ষাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া কলেজটির সার্বিক কল্যাণ ও সহযোগিতায় যার যার অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। নবীন বরণের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!