ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পদ্মা নদীতে ট্রলার থেকে পড়ে শ্রমিক নিখোঁজ

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:০২, ১৯ নভেম্বর ২০২৩
পদ্মা নদীতে ট্রলার থেকে পড়ে শ্রমিক নিখোঁজ
ছবিতে রবিউল

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতে ট্রলার থেকে পড়ে রবিউল নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।

রোববার সন্ধ্যা সোয়া ৫টার দিকে উপজেলার আন্ধারমানিক ট্রলার ঘাট সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ রবিউল সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার চরকইজুরি এলাকার আনোয়ারের ছেলে।

হরিরামপুর থানার ওসি সুমন কুমার আদিত্য জানান, শরীয়তপুরের বাবুরচর এলাকায় নদী ভাঙনরোধে জিও ব্যাগ ফেলার কাজ শেষে ট্রলারযোগে সিরাজগঞ্জে শাহজাদপুর, চৌহলী এবং এনায়েতপুরে ফিরছিলেন ২০ থেকে ২৫ জন শ্রমিক। রোববার সন্ধ্যা সোয়া ৫টার দিকে হরিরামপুর উপজেলার আন্ধারমানিক ট্রলার ঘাট সংলগ্ন পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হন রবিউল। তার উদ্ধারে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!