আখতার হোসেন নোয়াখালীর মাইজদী উপজেলার মধ্যম করিমপুর এলাকার মোখতার হোসেনের ছেলে। তিনি তেলের ভাউচার চালাতেন।
পুলিশ জানায়, শনিবার সকালে পুকুর পাড়ের শ্যাওলার মধ্যে উল্টোভাবে পড়ে থাকা অর্ধগলিত মরদেহটি দেখতে পান স্থানীয়রা। এরপর তারা থানায় খবর দিলে সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। পরে সেটি ট্রাকচালক আখতার হোসেনের লাশ বলে শনাক্ত করেন স্বজনরা।
.png)
স্বজনরা জানান, বুধবার সকালে ঘর থেকে বেরিয়ে আর ফিরে যাননি আখতার হোসেন। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। এ অবস্থায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও আখতারের সন্ধান মেলেনি। পরে বৃহস্পতিবার থানায় জিডি করা হয়।
সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, মৃত্যুর রহস্য উদঘাটনে আমরা কাজ করছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।