ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৫, ১৪ নভেম্বর ২০২৩
নারায়ণগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে অনিক (২০) নামে এক অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। পরে মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মঙ্গলবার বিকেলে নৌ থানার ওসি শহিদুল ইসলাম নিশ্চিত করেছেন। এর আগে সোমবার দিনগত রাত ৯টার দিকে সদর থানার গোগনগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত অনিক নারায়ণগঞ্জ সদর থানার পাইকপাড়া ছোট কবরস্থান এলাকার আবুল হোসেন খোকনের ছেলে। তিনি পেশায় একজন অটোচালক ছিলেন।

Advertisement

অনিকের বাবা আবুল হোসেন খোকন বলেন, ‘মাঝেমধ্যে অনিক বাড়ি থেকে বেড় হয়ে ৭-৮ দিন পরে ফিরে আসতো। কিন্তু গত ১০-১২ দিন আগে বাড়ি থেকে বেড় হয়ে আর ফিরে আসেনি। মানুষের লোকমুখে শুনি নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশ একটি লাশ উদ্ধার করেছে। পরে এসে আমার ছেলেকে শনাক্ত করি।’

সদর নৌ থানার ওসি শহিদুল ইসলাম জানান, গোগনগর এলাকার একটি বালুর মাঠের পশ্চিম পাশের কাশিপুর খালে একটি লাশ পড়ে আছে- এমন খবর পেয়ে সদর নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত একটি অজ্ঞাত লাশ উদ্ধার করে। পরে নিহতের বাবা এসে তার ছেলেকে শনাক্ত করেন।

তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!