[ রাজধানী ]
রাজধানীতে একই বাসা থেকে দুই বোনের মরদেহ উদ্ধার
ফাইল ফটো
রাজধানীর হাজারীবাগে একই বাসা থেকে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এরা হলেন- নাসরিন আক্তার (৩০) ও জেসমিন আক্তার (৪৪)।
রোববার মধ্যরাতে কালুনগর এলাকায় একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ জানায়, দুই বোনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক নাসরিনকে রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। এরপর রাত সাড়ে ৪টার দিকে জেসমিন মারা যায়।
.png)
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, পারিবারিক বিষয় নিয়ে কলহে বোনকে হত্যার পর আরেক বোন আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!