[ দেশজুড়ে ]
মহানন্দা নদীতে নিখোঁজ ২ কিশোরের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মহানন্দা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, একইদিন দুপুরে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম ভেলাপাড়া মহানন্দা নদীর ঘাটে গোসলে নেমে তারা নিখোঁজ হয়। মৃতরা হলো- বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রামের শাহিন আলীর ছেলে হোসাইন এবং একই গ্রামের আবু তালেবের ছেলে মারুফ।
সদর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, দুপুরে মহানন্দা নদীতে গোসল করতে নিখোঁজ হয় দুই কিশোর। খবর পেয়ে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কার্যক্রম শুরু করে। বিকেলে ঐ দুই কিশোরের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!