স্থানীয়রা জানান, গত ২৮ অক্টোবর রাতে রাগারাগি করে বাড়ি থেকে বের হন রোহান। মঙ্গলবার সকালে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্বজনরা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তিন মাস আগে রোহান বিয়ে করেন বলেও জানান তারা।
দৌলতপুর থানার ওসি কাজী কামাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঐ যুবক নিখোঁজ ছিলেন।
.png)