[ দেশজুড়ে ]
বিজয়নগরে গৃহবধূর মরদেহ উদ্ধার
মরদেহ উদ্ধার- ফাইল ফটো
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পাপিয়া সুলতানা পুতুল নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার পত্তন ইউনিয়নের পত্তন ঘরমুড়া বাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত পাপিয়া সুলতানা পুতুল একই এলাকার সাফিউল আলমের স্ত্রী এবং শেখ আব্বাস আলীর মেয়ে।
বিজয়নগর থানার ওসি রাজু আহমেদ জানান, দুপুরে ঐ এলাকা থেকে পাপিয়া সুলতানা পুতুল নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ করে পুলিশ। এর আগে, একইদিন সকালে পাপিয়া সুলতানা সবার অগোচরে শোবার ঘরে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস নেন। তিনি কী কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!