ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কমলগঞ্জে রিকশাচালকের মরদেহ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৯, ২৭ অক্টোবর ২০২৩
কমলগঞ্জে রিকশাচালকের মরদেহ উদ্ধার
ফাইল ফটো

মৌলভীবাজারের কমলগঞ্জে ছমির মিয়া (৪৫) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় মোকামবাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ছমির শমশেরনগর ইউনিয়নের সতিঝিরগাঁও গ্রামের মৃত ইন্তাজ মিয়ার ছেলে।

ঐ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য সানোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছমির মিয়া অতিরিক্ত মদপান করতেন। তার তিন-চারজন স্ত্রী রয়েছে।

Advertisement

শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই কাশী শর্মা জানান, নিহত ছমির মিয়া পেশায় রিকশাচালক ছিলেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- স্বাভাবিক মৃত্যু হয়েছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ওসি (তদন্ত) শামীম আকনজী বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!