[ দেশজুড়ে ]
ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল মাদারাসাছাত্রের
ফাইল ফটো
বরিশালের আগৈলঝাড়ায় সাইকেল-ইজিবাইক সংঘর্ষে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার রামের বাজার এলাকার বটতলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইকেলচালক অলি খান (১২) উপজেলার পূর্ব সুজনকাঠী গ্রামের সিঙ্গাপুর প্রবাসী জাহাঙ্গীর খানের ছেলে ও গৈলা দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, অলি খান রামেরবাজার থেকে সাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরছিল। পথিমধ্যে উক্ত স্থানে সাহেবেরহাটগামী ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা অলিকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই অলির মৃত্যু হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!