বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। মৃত আব্দুর রহিম ঐ গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, আব্দুর রহিম বেলা ১১টার দিকে ধানের জমিতে কীটনাশক স্প্রে করতে যান। পরে মাঠের একটি সেচপাম্পের ঘরে পানি নিতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
কালীগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।