[ দেশজুড়ে ]
পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
প্রতীকী ছবি
রাজশাহীর পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে শফিকুল (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার মাইপাড়া বাজার এলাকার মুরগির খামারে এ দুর্ঘটনা ঘটে। তিনি একই এলাকার বাসিন্দা।
জানা গেছে, শফিকুল বাড়ি থেকে বের হয়ে তার মুরগির খামার পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য যান। কাজ করার একপর্যায়ে খামারের বিদ্যুৎ সংযোগের তারের সঙ্গে জড়িয়ে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!