[ দেশজুড়ে ]
চট্টগ্রামে চিড়িয়াখানায় ১৮ বছরের সিংহীর মৃত্যু
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম চিড়িয়াখানার নোভা নামের একটি সিংহী মারা গেছে। সিংহীটি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। এটির বয়স হয়েছিল ১৮ বছর ৪ মাস।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এই সিংহী মারা যায় বলে জানিয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
এ ব্যাপারে চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত জানান, বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে সিংহীটি মারা গেছে। সিংহীটির জন্ম হয় ২০০৫ সালের জুনে। গত এক বছর ধরে এটি বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিল এবং গত ২৬ সেপ্টেম্বর থেকে খাওয়া-দাওয়া বন্ধ ছিল।
.png)
তিনি আরো জানান, চিড়িয়াখানার নিয়ম অনুযায়ী নোভার মরদেহের ময়নাতদন্ত করা হবে। পরে মাটিচাপা দেওয়ার আগে চামড়া সংরক্ষণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!