ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিদ্যুৎস্পৃষ্টে ওয়ার্কশপ মালিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৫, ১৪ অক্টোবর ২০২৩
বিদ্যুৎস্পৃষ্টে ওয়ার্কশপ মালিকের মৃত্যু
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহসিন মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার বিকেল ৪টার দিকে জেলা শহরের বিরাসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত মহসিন মিয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বিলকেন্দায় এলাকার আব্দুল কাদিরের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,  বিকেলে জেলা শহরের বিরাসার বাসস্ট্যান্ডের পাশের ঢাকা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক মহসিন মিয়া নিজ প্রতিষ্ঠানে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা মহসিনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!