[ দেশজুড়ে ]
কুড়িগ্রামে রান্নাঘরে বিদ্যুৎস্পৃষ্টে নিথর গৃহবধূ
ফাইল ছবি
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় রান্নাঘরের লাইট জ্বালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মিয়াজি পাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত আলেয়া বেগম (৪০) উপজেলার তবকপুর ইউনিয়ন মিয়াজি পাড়া গ্রামের আব্দুল মালেকের স্ত্রী। তিনি তিন সন্তানের মা ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় রান্নাঘরে কাজ করতে যান আলেয়া বেগম। তিনি লাইট জ্বালাতে গেলে ত্রুটিযুক্ত সুইচের তারে হাত পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি মেম্বার রফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!