ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:২৪, ১৩ অক্টোবর ২০২৩
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
ফাইল ফটো

রাজধানীর কদমতলীর রায়েরবাগ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু সাইদ (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। 

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে রায়েরবাগ রইচনগর এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, সাইদ জামালপুরের মেলান্দহ থানার দুই নম্বর চড় গ্রামের ফকির আলীর ছেলে। বর্তমানে রায়েরবাগ রইচনগর এলাকাতেই থাকতেন।

Advertisement

সাইদের ভাই ওয়াসিম জানান, দুই ভাই একসঙ্গে পাইলিংয়ের কাজ করতেন। গত এক সপ্তাহ ধরে রইচনগরে ব্যক্তি মালিকানা ভবনের পাইলিংয়ের কাজ করছিলেন। বিকেলে কাজ করার সময় হাতে থাকা লোহার রড বাইরের বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন সাইদ। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইসলামিয়া হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!