ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোসলখানায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ গৃহবধূর

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৮, ৬ অক্টোবর ২০২৩
গোসলখানায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ গৃহবধূর
প্রতীকী ছবি

লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে থাকা গোসলখানার টিনের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে তুষভান্ডার ইউনিয়নের টেপাটারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ঐ গ্রামের বাবলু মিয়ার স্ত্রী ফিরোজা ও বাবলুর ছোট ভাই একাব্বর আলীর স্ত্রী নিলুফা।

জানা যায়, ঐ দুই গৃহবধূর বাড়ির গোসলখানার টিনের বেড়া আগ থেকেই বিদ্যুতায়িত হয়ে ছিল। শুক্রবার বিকেলে গোসল করতে গিয়ে টিনের বেড়ায় আটকে যান ফিরোজা। পরে তার চিৎকারে নিলুফা উদ্ধারে এগিয়ে আসলে তিনিও সেখানে আটকে যান। খবর পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

Advertisement

কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির বলেন, ঘটনাস্থলে এসেছি। তাদের পরিবারের লোকজন ঢাকায় থাকেন। ঢাকা থেকে আসলে তাদের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!