[ দেশজুড়ে ]
ঠাকুরগাঁওয়ে সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
ছবি: ডেইলি বাংলাদেশ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে কানাই চন্দ্র (৪০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার ভন্ডগ্রাম-পশ্চিম বনগাঁও সড়কের কালিমন্দির সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কানাই চন্দ্র উপজেলার নেকমরদ আলশিয়া গ্রামের ধীরেন চন্দ্র সরকারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম মন্ডল বলেন, ট্রাকের সঙ্গে সংঘর্ষে মাথায় রক্তক্ষরণ হয়েছিল। পরে ফায়ার সার্ভিস হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সড়ক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!