নিহতের ভাই জাকির হোসেন জানান, হেদায়েত উল্লার ফরিদগঞ্জ পৌর এলাকার চতুরা ব্রিজ ও চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে একটি চা দোকান রয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে তিনি প্রতিদিনের ন্যায় তার চায়ের দোকানটি খুলেন। দোকানে চিনির প্রয়োজন হলে তিনি চিনি কিনতে যাচ্ছিলেন। এ সময় রাস্তা পারাপার হতে গিয়ে দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে চাঁদপুর রেফার করেন। পরে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
হেদায়েত উল্লা ফরিদগঞ্জ পৌরসভাধীন পশ্চিম বড়ালী গ্রামের মৃত হামিদ পাটওয়ারীর ছেলে। তিনি দুই পুত্র ও দুই কন্যা সন্তানের জনক ছিলেন।
.png)