[ দেশজুড়ে ]
চাঁদপুরে ৩ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার
গ্রেফতারকৃত যুবক
চাঁদপুর সদর উপজেলায় তিন হাজার পিস ইয়াবাসহ মো. রাজু শরীফ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার ভোরে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ৭নং ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজু শরীফ পিরোজপুরের মঠবাড়িয়া থানার ইসমাইল শরীফের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ০৭নং ওয়ার্ডে অভিযান চালায় পুলিশ। এ সময় হাজার পিস ইয়াবাসহ রাজুকে গ্রেফতার করা হয়।
.png)
সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম জানান, মামলা দায়েরের পর গ্রেফতারকৃত যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!