ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে ইয়াবাসহ দুইজন ধরা

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৪, ৮ নভেম্বর ২০২৩
রাজবাড়ীতে ইয়াবাসহ দুইজন ধরা
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীর কালুখালীতে পৃথক অভিযান চালিয়ে দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. রাব্বি শেখ (২৫) ও মো. সবুজ খা। রাব্বির পিতার নাম মো. আবু তাহের। তার বাড়ি কালুখালীর মাছবাড়ি কলোনিপাড়া গ্রামে। অপরজন, মো. সবুজ খা একই উপজেলার মদাপুর ইউনিয়নের সুন্দরকান্দি গ্রামের শহিদ খার ছেলে।

কালুখালী থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মঙ্গলবার বিকেলে কালুখালীর মাছবাড়ি হতে রাব্বি শেখকে ও রাত সোয়া ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়ন হতে সবুজ খাকে গ্রেফতার করা হয়। পরে রাব্বির নিকট হতে ২০০ ইয়াবা ও সবুজের নিকট হতে ৩০ ইয়াবা জব্দ করা হয়।

Advertisement

তিনি আরো জানান, তাদের নামে কালুখালী থানায় মাদক আইনে মামলা দায়ের পূর্বক কারাগারে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!