ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে ইয়াবা-মদসহ গ্রেফতার ১

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৯, ৮ নভেম্বর ২০২৩
জামালপুরে ইয়াবা-মদসহ গ্রেফতার ১
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ৩২০ ইয়াবা ও দুই বোতল মদসহ মাদক ব্যবসায়ী বাচ্চু মিয়াকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার দিবাগত রাত ১টা থেকে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রাতেই বকশীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলমের সার্বিক তত্ত্বাবধায়ন ও নির্দেশনায় এবং পরিদর্শক মো. তারেক মাহমুদের নেতৃতে গঠিত রেইডিং টিম মঙ্গলবার গভীর রাতে বকশিগঞ্জ উপজেলার উত্তর বাজার ও রামরামপুর পাতানিয়া এলাকায় পৃথকভাবে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী বাচ্চু মিয়ার বসতঘর থেকে ৩২০ ইয়াবা, দুই  বোতল বিলাতি মদসহ তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. তারেক মাহমুদ ও এসআই মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মাদক আইনে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!