ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাণীনগরে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৭, ৭ নভেম্বর ২০২৩
রাণীনগরে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৩৯০ ইয়াবাসহ শাহিনুর ইসলাম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি দল।

সোমবার রাতে উপজেলা সদরের পশ্চিম বালুভরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহিনুর ইসলাম উপজেলার সদর ইউনিয়নের বেলোবাড়ি গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে। র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাত ৮টার দিকে রাণীনগর উপজেলা সদরের পশ্চিম বালুভরা এলাকায় কোম্পানি অধিনায়ক, সিনিয়র সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩৯০ ইয়াবাসহ শাহিনুর ইসলামকে গ্রেফতার করে র‌্যাব।

Advertisement

র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানান, গ্রেফতার শাহিনুরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জব্দকৃত ইয়াবা বিভিন্ন স্থান হতে অবৈধভাবে সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখেন বলে স্বীকার করেছেন। গ্রেফতারকৃত শাহিনুর একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয়-বিক্রয় করে আসছেন বলে দাবি করেছে র‌্যাব। এ ঘটনায় রাতেই রাণীনগর থানায় শাহিনুরের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে।

রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ বলেন, র‌্যাবের পক্ষ থেকে রাতেই থানায় মামলা দায়ের করা হয়। মঙ্গলবার সকালে গ্রেফতার শাহিনুরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!