ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদক মামলায় নারীর ৫ বছরের জেল

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৫, ১ নভেম্বর ২০২৩
মাদক মামলায় নারীর ৫ বছরের জেল
ফাইল ফটো

চট্টগ্রামে মাদক মামলায় হামিদা বেগম নামে এক নারীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত হামিদা বেগম কক্সবাজার সদরের রুমালিয়ারছড়া এলাকার জয়নাল আবেদীনের স্ত্রী।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নোমান চৌধুরী বলেন, মাদক মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি হামিদা বেগমকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। হামিদা বেগম জামিনে গিয়ে পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

Advertisement

মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ১৬ জুন নগরের কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকা থেকে এক হাজার ইয়াবাসহ হামিদা বেগমকে গ্রেফতার করে পুলিশ। ঐ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করেন কর্ণফুলী থানার তৎকালীন এসআই আলমগীর হোসেন। মামলাটির তদন্ত শেষে একই বছরের ১৫ জুলাই আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে ২০২০ সালের ৬ ডিসেম্বর হামিদা বেগমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলাটিতে চারজনের সাক্ষ্যগ্রহণ হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!