[ রাজধানী ]
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ১৬
ফাইল ফটো
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৬ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।
আটকের সময় তাদের হেফাজত থেকে ২১৪ ইয়াবা, ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৩৬ গ্রাম হেরোইন ও ২০টি নেশা জাতীয় ইনজেকশন জব্দ করা হয়।
.png)
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪টি মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!