ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইয়াবাসহ গ্রেফতার ৮ মাদক মামলার আসামি

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৬, ৬ নভেম্বর ২০২৩
ইয়াবাসহ গ্রেফতার ৮ মাদক মামলার আসামি
ইয়াবাসহ মো. বিপুল মিয়া নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের হোসেনপুরে ১৪০ ইয়াবাসহ মো. বিপুল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৬ নভেম্বর) সকালে উপজেলার পিতলগঞ্জ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিপুল মিয়া উপজেলার রানাগাঁও গ্রামের আবুবক্কর সিদ্দিকের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার পিতলগঞ্জ বাজারে অভিযান চালায়। পরে সেখান থেকে ১৪০ ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হোসেনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে হোসেনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮ টি মামলা রয়েছে।

Advertisement

হোসেনপুর থানার ওসি মো. আসাদুজ্জামান টিটু গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!