রোববার বিকেলে ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়নের নূরপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্ৰেফতারকৃতরা হলেন- নূরপুর গ্রামের বাসিন্দা চুন্নু মিয়া (৬০) এবং তার স্ত্রী দেলোয়ারা বেগম (৫৫)।
জানা যায়, চুন্নু মিয়া ও দেলোয়ারা বেগম তাদের ছেলে শ্যামলসহ দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসার করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে তাদের বাড়িতে অভিযান চালায় ইটনা পুলিশ। এ সময় চুন্নু মিয়া ও তার স্ত্রী দেলোয়ারা বেগমকে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এছাড়া পুলিশের উপস্থিতি টের পেয়ে শ্যামল (৩৫) এবং তার স্ত্রী রুবি আক্তার (৩০) পালিয়ে যায়।
.png)
ইটনা থানার ওসি মো. জাকির রব্বানী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।