[ দেশজুড়ে ]
নোয়াখালীতে ১৮ মামলার পলাতক আসামি ইয়াবাসহ গ্রেফতার
গ্রেফতারকৃত মো. জহির
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে ২২ ইয়াবাসহ ১৮ মামলার আসামি মো.জহিরকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চরকৈলাশ তাহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. জহির উপজেলার হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পাঁচবিঘা গ্রামের মুক্তার মিস্ত্রীর ছেলে।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার চরকৈলাশ তাহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায়। ওই সময় ২২ ইায়াবাসহ ১৮ মামলার আসামি জহিরকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!