ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমোহনে ইয়াবাসহ গ্রেফতার ৩

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৫, ১৭ অক্টোবর ২০২৩
লালমোহনে ইয়াবাসহ গ্রেফতার ৩
ইয়াবাসহ গ্রেফতারকৃতরা

ভোলার লালমোহন ৪১ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, সোমবার রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ঐ তিন মাদক ব্যবসায়ীকে।

গ্রেফতারকৃতরা হলেন- গজারিয়া এলাকার খোকন পঞ্চায়েতের ছেলে মো. সুমন (৩৩), নাসির মাতাব্বরের ছেলে মো. সোহাগ মাতাব্বর (২৮) এবং ছিদ্দিক বেপারীর ছেলে মো. ফজলু বেপারী (৩২)।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঐ স্থানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন মাদক ব্যবসায়ীরা। পরে পুলিশ তাদের ধাওয়া করে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!