[ দেশজুড়ে ]
মাদক মামলায় জামিনে বেরিয়ে ইয়াবাসহ গ্রেফতার
গ্রেফতারকৃত মো. হাসান মিয়া
ফেনীতে মাদকের মামলায় জামিনে বের হয়ে ফের ইয়াবাসহ গ্রেফতার হয়েছে মো. হাসান মিয়া নামে এক যুবক।
সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গ্রেফতারকৃত হাসান মিয়া ছাগলনাইয়া উপজেলার রাঁধানগর ইউনিয়নের তিতা কাজী খালের পাড় নতুন বাড়ির মোস্তফা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ছাগলনাইয়া পৌর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বাঁশপাড়া এলাকায় থেকে ৫৫ পিস ইয়াবাসহ হাসানকে আটক করা হয়েছে।
.png)
ছাগলনাইয়া থানার ওসি সুদ্বীপ রায় পলাশ জানান, গ্রেফতারকৃত হাসানের বিরুদ্ধে মাদক ও চুরির পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে। তিনি ১০ থেকে ১৫ দিন আগে মাদকের মামলায় আদালত থেকে জামিনে বের হয়েছেন। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!