[ আন্তর্জাতিক ]
নবজাতককে বিক্রি করতে গিয়ে গ্রেফতার বাবা
ছবি: সংগৃহীত
মাত্র ৬ দিন বয়সী এক নবজাতককে অনলাইনের মাধ্যমে বিক্রির চেষ্টা করছিলেন তার বাবা। সাড়ে ১৬ লাখ টাকায় শিশুকে বিক্রি করে টাকা নিচ্ছেন। এমন সময় দেশটির গোয়েন্দা সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন তিনি।
ইরাকি ওই বাবা তার নবজাতকের সঙ্গে একটি আইফোনও বিক্রির চেষ্টা করেন। এ ঘটনায় একটি ভিডিও প্রকাশ করেছে ইরাকের গোয়েন্দা সংস্থা। এই ভিডিওতে দেখা যায় ওই বাবা শিশুকে বিক্রি করে দিয়ে টাকা নিচ্ছেন। এই ভিডিও’র জের ধরেই গোয়েন্দা বাহিনী তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
জানা গেছে, হতাশার মধ্যে ছিলেন বলেই তিনি তার সন্তানকে ১৫ হাজার ডলার বা সাড়ে ১৬ লাখ টাকার বিনিময়ে বিক্রি করতে চেয়েছেন। তিনি তার সদ্যজাত সন্তানকে বিক্রির জন্য অনলাইনের তোলেন। তবে ওই বাবাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
.png)
প্রসঙ্গত, মধ্যপ্রাচের দেশ ইরাকে বহুদিন ধরে যুদ্ধের কারণে অনেক মানুষ মানবেতর জীবন যাপন করছেন। ফলে দেশটিতে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!