[ দেশজুড়ে ]
কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় একজনের যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারে ১ লাখ ৫০ হাজার ইয়াবা পাচারের মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। একইসঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৩ বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, মো. শাহজাহান। তিনি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের থাইংখালী রহমতবিল গ্রামের মৃত আশরাফ মিয়া ও নুর জাহানের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!