আটকরা হলেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কুরাবুইজ্জা পাড়ার মো. মমতাজ মিয়ার ছেলে মো. মিজানুর রহমান (২০) ও একই ইউনিয়নের বাহারছড়ার মৃত নুরুল ইসলামের ছেলে মো. জিয়াবুল করিম প্রকাশ কাশেম (২০)।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং ইউনিয়নের কুড়াবুইজ্জা পাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে কক্সবাজার র্যাবের একটি দল ওই এলাকায় গিয়ে অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টাকালে দুই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটকদের দেহ ও সঙ্গে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ২০ হাজার ইয়াবা পাওয়া যায়।
ধৃতরা জানান, তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা মাদক টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিলেন।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।