গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলারচর-চারতলা গ্রামের রবি মিয়ার ছেলে পরশ খান (২৬)।
শনিবার সকালে জেলা পুলিশ মিডিয়া সেল সূত্র জানায়, শনিবার ভোরে ভৈরবপুর পৌরসভার কালীপুর মহল্লার মুরাদ মিয়ার বাড়ির সামনের সড়ক থেকে ৮ কেজি গাঁজাসহ পরশ খানকে গ্রেফতার করে ডিবি। পরে ভৈরব থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
.png)
ভৈরব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।