ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

গুলিস্তান গোলাপশাহ্ মাজারের সামনে থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫০, ২৪ অক্টোবর ২০২৩
গুলিস্তান গোলাপশাহ্ মাজারের সামনে থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
ফাইল ফটো

রাজধানীর পল্টনের গোলাপ শাহ্ মাজারের সামনে থেকে অজ্ঞাত (৬০) পরিচয়ের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পল্টন থানার উপ-পরিদর্শক (এস আই) মেহেদী হাসান জানান, আমরা খবর পেয়ে সকাল পৌনে ছয়টার দিকে ঘটনাস্থল গোলাপশাহ মাজারের সামনে থেকে অজ্ঞাতনামা ঐ বৃদ্ধের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, মৃত বৃদ্ধের পরিচয় জানতে পারিনি। তবে তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে, ফিঙ্গার টেস্টের মাধ্যমে হয়তো তার নাম-পরিচয় জানা যেতে পারে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: ঢামেক
লিংক সফলভাবে কপি হয়েছে!