[ দেশজুড়ে ]
এক রাতেই আগুনে পুড়লো গ্যারেজের ২০ অটোরিকশা
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রাম নগরের হালিশহরে অটোরিকশার গ্যারেজে আগুন লেগে ২০টি অটোরিকশা, পাঁচটি মোটরসাইকেল ও একটি রিকশা পুড়ে গেছে। রোববার রাতে বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, রাত ২টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট সেখানে যায়। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ৩টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে গ্যারেজে থাকা ২০টি অটোরিকশা, পাঁচটি মোটরসাইকেল ও একটি রিকশা পুড়ে যায়। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!