[ দেশজুড়ে ]
কিশোরগঞ্জে নাশকতার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার
রাফিউল ইসলাম নওশাদ
কিশোরগঞ্জে নাশকতা মামলায় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত রাফিউল ইসলাম নওশাদ কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে জেলা শহরের মহল্লা থেকে নাশকতার অভিযোগে নওশাদকে গ্রেফতার করে পুলিশ। বুধবার তাকে নাশকতার মামলায় আদালতে পাঠানো হয়েছে।
.png)
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, নওশাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। তাকে মঙ্গলবার রাতে কিশোরগঞ্জ শহর থেকে গ্রেফতার করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!