[ দেশজুড়ে ]
বরিশালে নাশকতা মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার
ছাত্রদল নেতা সবুজ আকন
নাশকতা মামলায় বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার সকালে র্যাব-৮ এর অধিনায়ক (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, শনিবার বিকেলে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাসনাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকন ৬০-৭০ জন কর্মী নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কে পাকা রাস্তার উপর সরকারবিরোধী স্লোগান দিয়ে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করেন। এ সময় তারা ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন ও গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় মামলা করে বরিশালের বিমানবন্দর থানা পুলিশ। সেই মামলায় সবুজ আকনকে গ্রেফতার করা হয়।
.png)
র্যাব আরো জানায়, রাষ্ট্রবিরোধী কার্যক্রম ও নাশকতা মামলায় গ্রেফতারকৃত সবুজ আকনকে জেলহাজতে পাঠানো হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!