ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে কমিউটার ট্রেনে আগুন, গ্রেফতার ৩

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৪, ১৮ নভেম্বর ২০২৩
টাঙ্গাইলে কমিউটার ট্রেনে আগুন, গ্রেফতার ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলে কমিউটার ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে টাঙ্গাইল জেলা ও রেলওয়ে পুলিশ। শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম ও নাজমুল ইসলাম। তাৎক্ষণিকভাবে তাদের ঠিকানা পাওয়া যায়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা রেলওয়ে পুলিশের এসআই মো. আশরাফ বলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে।

Advertisement

এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, শুক্রবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রাতেই গ্রেফতারকৃতদের রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর রাতে টাঙ্গাইল রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা কমিউটার ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রেনের তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় টাঙ্গাইল রেলস্টেশন সহকারী মাস্টার তরিকুল ইসলাম বাদী হয়ে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করেন। এসআই মো. আশরাফকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!