ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে আগুনে পুড়লো দেড় হাজার মুরগি

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৯, ১৫ নভেম্বর ২০২৩
নোয়াখালীতে আগুনে পুড়লো দেড় হাজার মুরগি
মুরগির খামারে আগুন

নোয়াখালীর সদর উপজেলায় রহস্যজনক আগুনে প্রায় দেড় হাজার ব্রয়লার মুরগিসহ একটি খামার পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত খামার মালিক।

বুধবার ভোরে সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নলপুর গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে।  

স্থানীয় ইউপি সদস্য মো. আবদুল হালিম শাকিল জানান, ভোরে স্থানীয় লোকজন আবদুর রহীমের মুরগির খামারে আগুন জ্বলতে দেখেন। সঙ্গে সঙ্গে তারা সদর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। পরে স্থানীয়রা এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

Advertisement

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক ফরিদ আহমদ জানান, আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি, তদন্তের পর তা বলা যাবে। ধারণা হচ্ছে এক হাজার অধিক মরুগি আগুনে পুড়ে মারা গেছে।

সুধারাম মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, এ ঘটনায় খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!