বৃহস্পতিবার রাতে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের ধল্লা (কাফাটিয়া) গ্রামের মো. হযরত আলীর বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটেছে। ধারণা করা হচ্ছে গোয়াল ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
এ বিষয়ে মো. হযরত আলীর স্ত্রী সালমা বেগম বলেন, বৃহস্পতিবার রাতে আমার স্বামী বাড়িতে ছিলেন না। আমি বৃদ্ধা শাশুড়িকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলাম। একপর্যায়ে পাশের আমার ভাশুরের ছেলে সুমন এসে জাগিয়ে তোলেন। পরে দরজা খুলে দেখি সমস্ত বাড়িতে আগুন জ্বলছে।
.png)
সুমন মিয়া বলেন, রাত গরু ডাকার আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। ঘর থেকে বের হয়ে দেখি হযরত আলীর বাড়িতে আগুন লেগেছে। আমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করেন। সংবাদ পেয়ে সদর থানা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভাতে সক্ষম হয়। তবে এর আগেই নগদ ৫০ হাজার টাকা, তিনটি গরু, দুইটি ছাগল, ঘরে থাকা ৬০ মণ ধানসহ সব আসবাবপত্র পুড়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার খতি হয়েছে বলে জানান তারা।
পুটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুর রহমান মহিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।