[ দেশজুড়ে ]
ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে অঙ্গার কাউসার
ছবি: সংগৃহীত
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় আগুনে পুড়ে কাউসার নামে এক ঘুমন্ত যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার রাত পৌনে ৩টার দিকে উপজেলার আটপাড়া গ্রামের মোল্লা পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত কাউসার ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে।
জানা গেছে, রাত পৌনে ৩টার দিকে নিহত কাউসারদের টিনশেড ঘরে আগুন লাগে। ওই সময় ঘরে ঘুমিয়ে ছিলেন কাউসার। আগুন দেখে বাড়ির লোকজন তাকে ডাকলেও ঘর থেকে বের হতে পারেননি তিনি। খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাত পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে কাউসারের ঝলসানো মরদেহ উদ্ধার করা হয়।
.png)
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান বলেন, অগ্নিকাণ্ডে এক যুবকের মৃত্যু হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!