[ দেশজুড়ে ]
নারায়ণগঞ্জে পেট্রল-টায়ারসহ ছাত্রদল নেতা আটক
আটককৃত ছাত্রদল নেতা সোহেব
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে পেট্রলের বোতল ও টায়ারসহ মো. সোহেব হাওলাদার নামে ছাত্রদলের এক নেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ গোদনাইলের শান্তিনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সোহেব নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি। সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের নতুন আইলপাড়া এলাকার বাসিন্দা তিনি।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, রাতে ক্যানালপাড় এলাকায় একটি ইজিবাইকের গ্যারেজ থেকে সোহেবকে আটক করেন স্থানীয়রা। এ সময় তার কাছ থেকে পেট্রলভর্তি একটি বোতল ও পুরাতন টায়ার উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছাত্রদল নেতা সোহেবকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/আরআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নারায়ণগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!