[ রাজধানী ]
বাসে আগুন দেওয়ার সময় হাতেনাতে ছাত্রদল নেতা গ্রেফতার
ফাইল ফটো
রাজধানীর আব্দুল্লাহপুরে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার সময় ছাত্রদলের এক নেতাকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার সকালে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মামুন মজুমদার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সকাল ৯টার দিকে প্রজাপতি পরিবহনের একটি গাড়িতে আগুন দেওয়ার সময় মামুন মজুমদারকে আটক করে র্যাব-১। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএল/এআর/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!