বৃহস্পতিবার সকালে র্যাব -৫ চাঁপাইনবাবগঞ্জের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার বুলনপুর মালপুকুরস্থ এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি অটোরিকশা তল্লাশীকালে একজন যাত্রী অস্বাভাবিক আচরণ শুরু করে। পরবর্তীতে ওই যাত্রীর শরীর তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ৫ রাউন্ড পিস্তলের গুলি পাওয়া যায়। পরে সোহাগ নামে ওই অটোযাত্রীকে আটক করা হয়।
.png)
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া সোহাগ জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র ও গুলি সংগ্রহ করে তিনি পাবনা নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।